এল ক্ল্যাসিকো ফর বার্সেলোনা ফ্যানস

২৯
22

ছবিঃ ফাইল ছবি

মোহাম্মদ নুরুল করিমঃ

১৩ রাউন্ড শেষে প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদ থেকে ছয় পয়েন্ট পিছিয়ে মৌসুমীর প্রথম এল ক্লাশিকোতে ঘরের মাঠ ন্যূ ক্যাম্পে নামবে বার্সেলোনা । জয় ব্যতিত অন্য কোনো ফলাফল মানেই হলো লীগ শিরোপা তুলে দেয়া রিয়াল মাদ্রিদ এর হাতে ।

সাম্প্রতিক বার্সেলোনার ফলাফল জঘন্য হলেও এল ক্লাশিকোর মতো মহা যুদ্ধের তার প্রভাব কখনোই পরবে না । লীগে মালাগা আর রিয়াল সোসিয়েদাদ সাথে ড্র এবং কোপা দের রে তে হারকিউলিস এর সাথে ড্র হচ্ছে পরপর তিন ম্যাচের বার্সেলোনার রেজাল্ট । এল ক্লাশিকো তে এই রেজাল্ট মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েই এনরিকে বাহিনী মাঠে নামবে শনিবার রাত সাড়ে নয় টায় ।

ইনজুরির সমস্যা অনেকটাই কাটিয়ে উঠছে বার্সেলোনা । একমাত্র ম্যাথিউ ইনজুরিতে আছে । জর্দি আলবা স্যামুয়েল উমিতি ইনিয়েস্তা ফিরে এসেছে পুরোপুরি । কয়েক দিন ট্রেনিং এ অংশ নিয়ে ক্লাশিকোর জন্য নিজেদেরকে ফিট করেছেন তারা । তবে হারকিউলিসের সাথে বাজে খেলা উমিতি হয়তো ম্যাচ শুরু করতে পারবে না । ম্যাচ শুরু করবে না ইনিয়েস্তাও ।

সম্ভাব্য একাদশ
টার স্টেগান
আলবা ,মাসচেরানো, পিকে, সার্জিও রবার্তো
গোমেজ , বুস্কেট , রাকিতিচ
নেইমার , সুয়ারেজ, মেসি ।

মাসচেরানো পিকের উপর নির্ভর করবে খেলার ফলাফল । আর রোনাল্ডো কে সার্জিও বরার্তো কেমনে আটকায় সেটাই দেখার বিষয় । বার্সেলোনা ডিফেন্ডারদের জন্য সুখবর হলো মিলিওন ওয়াটের বাল্ব গেরেথ বেইল নাই ক্লাশিকো তে ।

সুয়ারেজ এর ফর্ম নেই ; নেইমার মেসি দূর্দান্ত ফর্মে আছে । আশাকরি গোল পেতে সমস্যা হবে না । সার্জিও রামোস খেললে শেষ পনেরো মিনিট রিয়াল দশ জনে পরিনত হতে পারে

ন্যূ ক্যাম্পে রিয়াল এর রেকর্ড ঈর্ষনীয় । শেষ তেরো ম্যাচে হেরেছে সাত ম্যাচ , তিনটি করে ম্যাচ ড্র ও জয়ী হয়েছে । সর্বশেষ ম্যাচেও ২-১ গোলে জয় পেয়েছিলো জিদান এর রিয়াল মাদ্রিদ ।

বার্সেলোনার ইতিহাসে কোন কোচ ন্যূ ক্যাম্পে পরপর দুটো ক্লাশিকো হারেনি । এনরিক কি হারের রেকর্ড গরবে নাকি ইতিহাস অক্ষুণ্ণ রাখবে ?

সর্বশেষ একটা খারাপ খবর দেই , এল ক্লাশিকোর সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি গত পাচটা ক্লাশিকোতে গোল শূন্য । ২০১৪ সালের মার্চে বার্নাবুতে হ্যাটট্রিক এর পর তাঁর আর গোল নেই । আশাকরি একটা হ্যাটট্রিক দেখবো কাল ।

খেলা শুরু রাত ৯:৩০
সনি সিক্স এ সরাসরি দেখাইবে ।

(ছবিঃ জিদান ও এনরিক যখন ক্লাশিকো খেলতো )