মোহাম্মদ নুরুল করিমঃ
১৩ রাউন্ড শেষে প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদ থেকে ছয় পয়েন্ট পিছিয়ে মৌসুমীর প্রথম এল ক্লাশিকোতে ঘরের মাঠ ন্যূ ক্যাম্পে নামবে বার্সেলোনা । জয় ব্যতিত অন্য কোনো ফলাফল মানেই হলো লীগ শিরোপা তুলে দেয়া রিয়াল মাদ্রিদ এর হাতে ।
সাম্প্রতিক বার্সেলোনার ফলাফল জঘন্য হলেও এল ক্লাশিকোর মতো মহা যুদ্ধের তার প্রভাব কখনোই পরবে না । লীগে মালাগা আর রিয়াল সোসিয়েদাদ সাথে ড্র এবং কোপা দের রে তে হারকিউলিস এর সাথে ড্র হচ্ছে পরপর তিন ম্যাচের বার্সেলোনার রেজাল্ট । এল ক্লাশিকো তে এই রেজাল্ট মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েই এনরিকে বাহিনী মাঠে নামবে শনিবার রাত সাড়ে নয় টায় ।
ইনজুরির সমস্যা অনেকটাই কাটিয়ে উঠছে বার্সেলোনা । একমাত্র ম্যাথিউ ইনজুরিতে আছে । জর্দি আলবা স্যামুয়েল উমিতি ইনিয়েস্তা ফিরে এসেছে পুরোপুরি । কয়েক দিন ট্রেনিং এ অংশ নিয়ে ক্লাশিকোর জন্য নিজেদেরকে ফিট করেছেন তারা । তবে হারকিউলিসের সাথে বাজে খেলা উমিতি হয়তো ম্যাচ শুরু করতে পারবে না । ম্যাচ শুরু করবে না ইনিয়েস্তাও ।
সম্ভাব্য একাদশ
টার স্টেগান
আলবা ,মাসচেরানো, পিকে, সার্জিও রবার্তো
গোমেজ , বুস্কেট , রাকিতিচ
নেইমার , সুয়ারেজ, মেসি ।
মাসচেরানো পিকের উপর নির্ভর করবে খেলার ফলাফল । আর রোনাল্ডো কে সার্জিও বরার্তো কেমনে আটকায় সেটাই দেখার বিষয় । বার্সেলোনা ডিফেন্ডারদের জন্য সুখবর হলো মিলিওন ওয়াটের বাল্ব গেরেথ বেইল নাই ক্লাশিকো তে ।
সুয়ারেজ এর ফর্ম নেই ; নেইমার মেসি দূর্দান্ত ফর্মে আছে । আশাকরি গোল পেতে সমস্যা হবে না । সার্জিও রামোস খেললে শেষ পনেরো মিনিট রিয়াল দশ জনে পরিনত হতে পারে
☺
ন্যূ ক্যাম্পে রিয়াল এর রেকর্ড ঈর্ষনীয় । শেষ তেরো ম্যাচে হেরেছে সাত ম্যাচ , তিনটি করে ম্যাচ ড্র ও জয়ী হয়েছে । সর্বশেষ ম্যাচেও ২-১ গোলে জয় পেয়েছিলো জিদান এর রিয়াল মাদ্রিদ ।
বার্সেলোনার ইতিহাসে কোন কোচ ন্যূ ক্যাম্পে পরপর দুটো ক্লাশিকো হারেনি । এনরিক কি হারের রেকর্ড গরবে নাকি ইতিহাস অক্ষুণ্ণ রাখবে ?
সর্বশেষ একটা খারাপ খবর দেই , এল ক্লাশিকোর সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি গত পাচটা ক্লাশিকোতে গোল শূন্য । ২০১৪ সালের মার্চে বার্নাবুতে হ্যাটট্রিক এর পর তাঁর আর গোল নেই । আশাকরি একটা হ্যাটট্রিক দেখবো কাল ।
খেলা শুরু রাত ৯:৩০
সনি সিক্স এ সরাসরি দেখাইবে ।
(ছবিঃ জিদান ও এনরিক যখন ক্লাশিকো খেলতো )