সিনেমায় কাজের সুযোগ করে দেওয়ার প্রলোভনে তরুণীদের দেহ ব্যবসায় যুক্ত করার অভিযোগে গ্রেপ্তার হলেন অভিনেত্রী আনুশকা মণিমোহন দাস।
মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার রাতে (৪ সেপ্টেম্বর) অভিনেত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।
ভারতীত গমমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় মুম্বাই পুলিশ। এ সময় হাতেনাতে ধরা পড়েন আনুশকা। অভিযানের সময় দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে। তাদের সিনেমা ও টেলিভিশনে কাজের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অবৈধ কাজে ব্যবহার করা হচ্ছিল।
আনুশকাকে ‘লোফার’- ছবিতে দেখা গিয়েছিল। এছাড়া ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সানি সিং, মিকা সিং ও উদিত নারায়ণের মতো জনপ্রিয় শিল্পীদের সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন। দীর্ঘদিন ধরেই বিনোদন জগতের সঙ্গে যুক্ত তিনি। হঠাৎ এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।