দ্বিতীয়বারের মতো আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড অর্জনের জন্য বিশিষ্ট স্থপতি মেরিনা তাবাসসুমকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

দ্বিতীয়বারের মতো আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড অর্জনের জন্য বিশিষ্ট স্থপতি মেরিনা তাবাসসুমকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি আরও বলেন, ২০১৬ সালে ঢাকার বায়তুর রউফ মসজিদ নকশার জন্য মেরিনা তাবাসসুম প্রথমবার আগা খান অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন। সেটি ছিল বাংলাদেশের স্থাপত্যকে বিশ্বপরিমণ্ডলে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার মাইলফলক। এবারের স্বীকৃতি সেই ঐতিহ্যকে আরও সুদৃঢ় করেছে।

প্রধান উপদেষ্টা বলেন, এই অর্জনের মাধ্যমে আবারও বাংলাদেশকে বৈশ্বিক সৃজনশীলতা ও সামাজিক উদ্ভাবনের মঞ্চে স্থাপন করা হলো। জনগণের পক্ষ থেকে আমরা আপনার অসাধারণ অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, মেরিনা তাবাসসুম বাংলাদেশ জাতীয় জাদুঘরের গভর্নিং কাউন্সিলের চেয়ারপারসন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রধান পরামর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

সবশেষে অভিনন্দন বার্তায় ড. ইউনূস মেরিনা তাবাসসুমের ভবিষ্যৎ সৃজনশীল কর্মকাণ্ডের জন্য শুভকামনা জানান। সেই সঙ্গে আশা প্রকাশ করে বলেন, তার কাজ আগামী প্রজন্মের স্থপতি ও পরিবর্তনসাধকদের অনুপ্রেরণা জোগাবে।