লক্ষ্য বেশি ছিল না। যে পিচে নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানরা রান করেছেন সহজেই সেই পিচে অচেনা লাগছিল ঘরের ছেলেদের। একের পর এক আসা যাওয়ার মিছিলে বাংলাদেশ হারে ৫২ রানে। টানা দুই ম্যাচ জয়ের পর আজ সুযোগ ছিল সিরিজ নিশ্চিতের কিন্তু কাজে লাগাতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল।
একাই লড়ে গেছিলেন মুশফিকুর রহিম। পাশে পাননি কোনো সতীর্থকে। শূন্য রানে ফেরেন দুই ব্যাটসম্যা সাকিব-আফিফ। দুবার করে জোড়া উইকেট হারানোর মাশুল দিতে হয় বড় হারে। মুশফিক অপরাজিত ছিলেন ২০ রানে। মুশফিক ছাড়া মাত্র দুই জন ব্যাটসম্যান দুই অংঙ্কের ঘর পার করেন। ১২৯ রানের টার্গেটে খেলতে নেমে ২ বল বাকি থাকতে ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
বাংলাদেশকে একাই নাচিয়েছেন এজাজ প্যাটেল। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া ম্যাককনচি নেন ৩ উইকেট।
বাংলাদেশ: ১৯ ওভার ৪ বলে ৭৬/১০
নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১২৮/৫