স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী ২৯ জুলাই ঢাকায় আসার কথা রয়েছে তাদের। সিরিজের সূচি ইতোমধ্যে চূড়ান্ত হলেও পেছানোর গুঞ্জণ ছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন সূচি অপরিবর্তীতই থাকছে। ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

আজ সোমবার বিসিবির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, বিশেষ প্রয়োজনে দুই বোর্ড আলোচনা করে ম্যাচ শুরুর সময় পরিবর্তন করতেও পারে। সেক্ষেত্রে ম্যাচ রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

আগামী ৩ আগস্ট মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুুষ্ঠিত হবে। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে আবার দেশে ফিরবে অজিরা।