রাজধানীর মোহাম্মদপুরে দিনদুপুরে সুমন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
শনিবার (২৬ জুলাই) বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকার ১ নম্বর গেইটে এ ঘটনা ঘটে।
বর্তমানে সুমনের মরদেহ শিকদার মেডিকেলে আছে।
তবে তাৎক্ষণিকভাবে নিহত সুমনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ ছাড়া কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান। তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।