রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত সম্মিলিত পেশাজীবী পরিষদের এক আলোচনা সভা থেকে সরাসরি বার্ন ইউনিটে পৌঁছান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই মহাসচিব সেখানে গিয়েছেন।
এর আগে, দুপুর ১টা ৬ মিনিটে এফ-৭ বিজিআই মডেলের বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের অল্প সময়ের ব্যবধানে বিধ্বস্ত হয়। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হলের ক্যানটিন ভবনের ছাদে গিয়ে পড়ে বিমানটি।