২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের রিয়েলিটি শোয়ে প্রথম রানারআপ নির্বাচিত হন প্রসূন আজাদ। তারপর অভিষেক শোবিজে। পরবর্তীতে একাধিক নাটক ও কয়েকটি সিনেমায় অভিনয়ও করেন। হঠাৎ করেই রূপালি জগৎ থেকে নিজেকে সরিয়ে নিলেও সরব থাকেন সামাজিকমাধ্যমে।
শনিবার (১৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন। পোস্টে প্রসূন আজাদ লিখেছেন, আমার আব্বুকে কোথাও পাওয়া যাচ্ছে না।

পোস্টের কমেন্টে প্রসূন লিখেছেন, ‘খুঁজে পাচ্ছি না। লুঙ্গি আর পাঞ্জাবি পরা ছিল। আম্মু ভাবছে এলাকায় ঘুরাঘুরি করে বাসায়ই তো ফিরবে। গতকাল বিকেল ৪টায় বের হইছে। গতকাল বিকেল ৪টা থেকে এখন পর্যন্ত কোনো খোঁজ নেই। আমরাও পাইতেছি না। আম্মু ভোরবেলা পর্যন্ত রাস্তায় রাস্তায় খুঁজে খুঁজে ক্লান্ত।’
পোস্টটি করার সঙ্গে সঙ্গে অনেক ভক্ত দুঃখপ্রকাশসহ বাবাকে খুঁজে পেতে আইনি সহায়তা নিতে বলেছেন প্রসূনকে।