বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন চলমান এইচএসসির আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২৫ এর ১৮ জুলাইয়ের (শুক্রবার) পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।