বিনোদন ডেস্ক: করোনায় আক্রান্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেই।
তিনি শুক্রবার রাত ১০ টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন(ইন্না নিল্লাহি..রাজিউন)।
তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।
গত কয়েকদিনে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে রাখা হয়েছিলো হাসপাতালের ভেন্টিলেশনে। গতকাল শুক্রবার রাত ১০টার কিছু আগে তিনি হার্ট অ্যাটাক করেন। অবশেষে করোনার সঙ্গে লড়াই করে চলেই গেলেন তিনি।