নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে প্রর্থিতা বাতিল হতে পারে এমন বিধান রেখে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এ কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
তিনি বলেন, রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে ইসি। প্রচারণায় থাকছে না পোস্টার, দল ও প্রার্থী উভয়কে দিতে হবে হলফনামা। বিধিমালা লঙ্ঘন করলে ৬ মাস কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা।
ইসি সানাউল্লাহ আরও বলেন, আসন্ন নির্বাচনে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন তিন সপ্তাহ। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে কোনো প্রার্থী যুক্ত থাকলে সেখান থেকে পদত্যাগ করতে হবে প্রার্থী হওয়ার আগে।