জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বুধবার জাতীয় সংসদের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনায় সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, ‘রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে। তবে মৌলিক জায়গায় আমাদের ঐকমত্য হতে হবে। শুধু কমিশনের কাজ নয়, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। ’

নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার বলেন, ১১৮টি সংস্কার প্রস্তাবে একমত নাগরিক ঐক্য। ঐকমত্য প্রতিষ্ঠায় দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

‎উল্লেখ্য, সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।