রাজধানীর ধানমন্ডিতে কড়াই গোসত রেস্টুরেন্টের মালিক মো. আলী রিপনকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার এক নম্বর বিশুদ্ধ খাদ্য আদালত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, কড়াই গোসত রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশ এবং রেফ্রিজারেটরের ভিতর তেলাপোকা রেখে খাদ্যদ্রব্য তৈরি, পরিবেশন ও বিক্রয় করে জনস্বাস্থ্যের ক্ষতি সাধন করার অভিযোগে নিরাপদ খাদ্য আইনে মামলাটি দায়ের করা হয়।