অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে থানায় সোপর্দ করার ভিডিও ভাইরাল হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, তাকে মারধর করে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে কয়েকজন যুবক। যে ভিডিও এখন ফেসবুকের পাতায় পাতায় ঘুরছে।
ওই ভিডিওতে আরও দেখা যায়, উত্তেজিত যুবকদের টানাহেঁচড়া ও বেধড়ক মারধরে সিদ্দিকের পরনে থাকা গায়ের পোশাক ছিড়ে যায়। এছাড়া রাজধানীর কাকরাইল এলাকার ভাইরাল হওয়া এই ঘটনার ভিডিওতে- সিদ্দিকের বিরুদ্ধে প্রকাশ্যে স্লোগান দিতে দেখা যায়।
ভিডিও’র শেষ দিকে দেখা যায়, সিদ্দিককে কোনো এক থানার দিকে নিয়ে যাওয়া হয়েছে, তবে কোন থানায় নেওয়া হয় তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি জানতে অভিনেতা সিদ্দিকুর রহমানের মুঠোফোনে কল দিয়েও কোনো সাড়া মেলেনি।