দেশের জনগণ ডিসেম্বরের মধ্যেই ভোট দেয়ার জন্য উদগ্রীব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে গুলশান বিএনপি চেয়ারপার্সন অফিসে, বাংলাদেশ জন অধিকার পার্টি ও গনতান্ত্রিক বাম ঐক্য-র সাথে বিএনপির লিয়াঁজো কমিটি বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশ সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই নির্বাচনের পরও সংস্কার সম্ভব । এসময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর কি কি বিষয়ে ঐকমত্য হয়েছে সে সেটি জনগণের সামনে প্রকাশ করার অনুরোধ করেন তিনি।