স্টাফ রিপোর্টার: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বাসা থেকে ডেকে নিয়ে বেরনচন্দ্র ত্রিপুরা (৫২) নামে এক যুবককে গুলি করে হত‍্যা করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ৯টা দিকে উপজেলার তুলাছড়িতে এই ঘটনা ঘটে।

শনিবার (১৯ জুন) সকালে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদ কবীর ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

বেরনচন্দ্র ত্রিপুরা রোয়াংছড়ি ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ড তুলাছড়ি পাড়ার বাসিন্দা তয়ারাম ত্রিপুরা ছেলে। বেরনচন্দ্র ত্রিপুরা বেশ কিছুদিন আগে খ্রিষ্টান ধর্ম ত‍্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. তৌহিদ কবীর জানান, শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ৯টা দিকে বরেনচন্দ্রকে তুলাছড়ির নিজ বাসা থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী স্থানে গুলি করে হত‍্যা করে সন্ত্রাসীরা। তবে তাকে রাতের আঁধারে এসে কে বা সন্ত্রাসীদের কোন গ্রুপ গুলি করে হত‍্যা করেছে তা কেউ বলতে পারেননি। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।