আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) মধ্যরাতে তাকে রংপুর নগরীর সেনপাড়া থেকে গ্রেপ্তার করে মহানগর পুলিশ।

তার বিরুদ্ধে নীলফামারীতে দুটি এবং রংপুরে একটি মামলা রয়েছে।
রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হতে পারে। তবে রিমান্ড চাওয়া হবে কি না, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।

২০১৪ সালে দশম জাতীয় সংসদে তিনি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য হন। একই আসন থেকে এরপর আরও দুইবার এমপি নির্বাচিত হন তিনি। তিনি ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি।