রাজধানীর গাবতলী বেড়িবাঁধ থেকে বিজিবি মার্কেট পর্যন্ত ইট, বালু ও পাথরের আড়ত ঘরসহ আশেপাশের অবৈধ দখল উচ্ছেদ অভিযান আগামীকাল বুধবার পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (৪ মার্চ) ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন এ তথ্য জানান।
তিনি বলেন, আগামীকাল বুধবার সকাল সাড়ে ৯টায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হবে।
এ ছাড়া আগামী ৯ মার্চ থেকে সাতারকুল-ভাটারা এলাকায় সূতিভোলা খাল দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)।
এ বিষয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, নতুন এলাকায় যেভাবে মাঠ ও খাল দখল হচ্ছে, এগুলো বন্ধে রাজউক, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যৌথভাবে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করব। আগামী সপ্তাহে আমরা ৯ মার্চ ভাটারা সূতিভোলা খাল দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করব।