স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস নিয়ে মানুষের মধ্যে উদাসীনতা অব্যাহত থাকলে সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব নয় ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সরকারি বাসভবনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা ব‌লেন । ওবায়দুল কা‌দের ব‌লেন, এখনও স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার ক্ষেত্রে মানুষের উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। এই মূহুর্তে সবার সচেতন হওয়াটা জরুরি।

বিএনপি মহাসচিব উপকূলীয় এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার বিবৃতি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাঁর বিবৃতির আগেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন।

‘লিপ সার্ভিস নয়’, দুর্যোগ দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য বলেও জানান ওবায়দুল কাদের।