স্টাফ রিপোর্টার: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়লো আগামী ১২ জুন পর্যন্ত। বুধবার দুপুর ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ।

শিক্ষামন্ত্রী বলেন, ঈদের সময় ব্যাপক মানুষের চলাফেরা হয়েছে, তাতে করোনা সংক্রমণ বেড়েছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি কোনো কোনো জেলায় বেশি। এসব মাথায় রেখে ছুটি বাড়ানো হয়েছে।

গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ২৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ মে খোলা হবে। পরে তা আরেক দফা বাড়িয়ে ২৯ মে করা হয়। কয়েক ধাপে বাড়ানোর পর সেই ছুটি এবার ১২ জুন পর্যন্ত বাড়লো।