আন্তর্জাতিক ডেস্ক: হামাসের ব্যাপক হামলার মুখে যুদ্ধবিরতিতে সম্মতি দিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর ইসরাইলি সরকার এমন সিদ্ধান্ত নেন ইসরাইলের সরকার প্রধান। তবে নেতানিয়াহুর সিনিয়র উপদেষ্টা মার্ক রিগেভ জানান, তেল আবিব ও জেরুজালেমে হামাসের হামলা বন্ধ করার শর্ততেই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। গাজা থেকে রকেট হামলার কারণে সেখানকার বেসামরিক নাগরিকরা আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও জানান তিনি।

গাজায় যুদ্ধবিরতি কার্যকরে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে । ফিলিস্তিনের এ ভূখণ্ডে মানবিক সঙ্কট চরম আকার ধারণ করায় বিশ্বের পরাশক্তিগুলো উভয়পক্ষকে যুদ্ধে বিরতি দেয়ার আহ্বান জানিয়েছে। তবে গাজার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের লড়াই এখনও অব্যাহত আছে।

উল্লেখ্য, গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত ২৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৪ শিশু এবং ৩৮ নারী আছেন। অপরদিকে হামাসের হামলায় ১৩ জন ইসরাইলি নিহত হয়েছেন।