বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে উৎসবের পরিবেশ নেই। ভীতি কাজ করছে সবার মাঝে। আমরা দাড়াতে পারছি না। তিনি বলেন, চলমান প্রতিকূল পরিবেশে বিএনপি নির্বাচনী মাঠে দাঁড়াতে না পারার মানে হচ্ছে, গণতন্ত্র দাঁড়াতে না পারা।
শনিবার সকালে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অনিয়ম বিষয়ে অভিযোগ জানাতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে জনগন ভোটের মাধ্যমে এই পরিস্থিতি পাল্টে দেবে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘নির্বাচন তো আমাদের দেশে একটা উৎসব। সেই উৎসবের পরিবেশটা নাই। একটা ভীতি, একটা ত্রাস এসে গেছে সবখানে। এজেন্টদেরকে ধরা হচ্ছে, নাম ধরে ধরে ধরা হচ্ছে। বাসায় রেইড দিয়ে ধরা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে।’