মোস্তফা কামাল ত্বহাঃ
পিএসএলের পর এবার জায়গা করে নিলেন ২০১৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে। জনপ্রিয় এই ক্রিকেট লিগে ১ কোটি ৪০ লাখ রুপিতে মুস্তাফিজ নাম লেখান সানরাইজার্স হায়দারাবাদে। সেই টি২০ ম্যাচে শহীদ আফ্রিদীকে শিকারে পরিনত করার মধ্য দিয়ে তাঁর রাজকীয় পথচলা শুরু। শুরুতেই তিনি চমক জাগিয়েছেন ক্রিকেট বিশ্বে। এই চমকের রেশ না কাটতেই ধ্বসিয়ে দিলেন ভারতের মেরুদণ্ড!
পাকিস্তানকে বানালেন বেলুনের রুটি! দক্ষিন আফ্রিকাকে করলেন দিশেহারা !!! এক কথায়, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বল হাতে ক্রিকেট বিশ্বকে চমকে দিচ্ছে বাংলাদেশের বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমান।
মারাত্মক সুইং আর বোলিংয়ের উপর অসাধারন নিয়ন্ত্রনের সাথে রাইট কার্টার এবং লেফট কার্টারের নান্দনিক ও ধোয়াশাচ্ছন্ন কম্বিনেশনের কারনে দিনে দিনে তিনি ব্যাটসম্যানদের মূর্তিমান আতঙ্কে রুপ নিয়েছেন। অথচ তিনি টাইগার নন! তিনি মানুষ।
তিনি আমাদের গর্ব, আমাদের মুস্তাফিজ। তাই বলছি, ১ কোটি ৪০ লাখ আহামরি বেশি হয়ে যায়নি! প্রমানের অপেক্ষায়।
এগিয় চলুক মুস্তাফিজ। এগিয়ে যাক দেশের ক্রিকেট।