46

( হাসান মাহমুদ )

রাজনীতি, ঢাকাঃ  জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘যুদ্ধাপরাধী মীর কাসেম আলীসহ সকল যুদ্ধাপরাধীর শাস্তি কার্যকর করা দেশবাসী দেখতে চায়’ শীর্ষক এক সমাবেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ খালেদাকে বাদ দিয়ে বিএনপিকে কাউন্সিল করার পরামর্শ দিয়েছেন।

শুক্রবার তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির যে কাউন্সিল হতে যাচ্ছে, আমরা আশা করব, বিএনপির কাউন্সিলে নতুন নেতৃত্ব আসবে। যে হাতে রক্তের দাগ, পোড়া মানুষের গন্ধ আসন্ন বিএনপির কাউন্সিলে তাকে নেতৃত্ব থেকে বিদায় দেবে।’

বিএনপির কড়া সমালোচনা করে আরও বলেন ‘সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জায়গা বরাদ্দ ছিল কিন্তু বিএনপির তা পছন্দ হয়নি। কারন সেখানে লক্ষাধিক মানুষ জড়ো করার ক্ষমতা বিএনপির নেই’, বলেন হাছান মাহমুদ।