
উদ্বোধন করেন, “বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশন” এর মহাসচিব ও সাইফ পাওয়ারটেক এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমীন।
ক্রীড়া ডেস্কঃ ফেনী জেলা ফুটবল এসোসিয়েশন ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ফেনী জেলার “সাইফ পাওয়ার ব্যাটারি প্রথম বিভাগ ফুটবল লীগ ২০১৮” এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ০৩ জুলাই’১৮ বিকাল ০৩ ঘটিকায় শহীদ সালাম স্টেডিয়াম, ফেনীতে অনুষ্ঠিত হয়।

ছবিঃ ফুটবলারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, “বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশন” এর মহাসচিব ও সাইফ পাওয়ারটেক এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমীন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশন” এর মহাসচিব ও সাইফ পাওয়ারটেক এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি আহসানুজ্জামান ঝন্টু, মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন এর সদস্য আনোয়ারুল হক শাহী, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের কো-অর্ডিনেটর ও সাইফ গ্লোবাল স্পোর্টস এর জেনারেল ম্যানেজার আহমেদ সাঈদ আল ফাতাহ।

উদ্বোধনী বক্তব্য রাখছেন, “বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশন” এর মহাসচিব তরফদার মোঃ রুহুল আমীন।