প্রিয়আলো ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের  চকরিয়া থেকে ঢাকা ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়  প্রিন্স মাহমুদ সুমন নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

ছবিঃ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত প্রিন্স মাহমুদ সুমন।

নিহত সুমনের বন্ধুদের দেয়া তথ্যানুযায়ী- “সোমবার চারটি মোটরসাইকেলে করে আট জন কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এর মধ্যে একটি মোটর সাইকেলে করে দুই জন বুধবার ঢাকায় ফিরে আসেন। বাকিরা বৃহস্পতিবার ফিরছিলেন। দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলা অতিক্রমকালে একটি কাভার্ড ভ্যান, সুমনের নিয়ন্ত্রণে থাকা মোটরসাইকেলের উপর উঠিয়ে দেয়। এতে মারাত্মক আহত হলে তাঁকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রিন্স মাহমুদ সুমন”।

অপরদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সুমনের মোটরসাইকেলকে পেছন একটি গাড়ি ধাক্কা দিলে সেটি পড়ে যায়। এ সমং বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যান সুমনকে চাপা দেয়। আশঙ্কাকাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে সেখানে মৃত ঘোষণা করে।

স্থানীয়রা ভ্যানটিকে আটক করে পুলিশে দিলেও চালক পলাতক রয়েছে বলে জানা যায়।

তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অন্তর্গত মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সদ্য সাবেক হওয়া “সাংগঠনিক সম্পাদক” ছিলেন। তাঁর মৃত্যুতে ঢাকা১৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় ওয়ার্ড কমিশনার তারেকুজ্জামান রাজীবসহ স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মী এবং আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীগণ গভীর শোক প্রকাশ করেন।

প্রিন্স মাহমুদ সুমন এর মৃত্যু গভীরভাবে নাড়া দিয়েছে তাঁর সুহৃদদের হৃদয়ে।  সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহত সুমনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন অনেকেই। মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি মুজাহিদ আজমী তান্না তাঁর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

ছবিঃ ফেইসবুক থেকে নেয়া, মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি এম.এ. তান্নার পোস্টে নিহত সুমনকে তাঁর মায়ের সাথে একই ফ্রেমে দেখা যাচ্ছে।

এদিকে আদাবর থানা ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদেরও স্নেহধন্য ছিলেন নিহত সুমন। তা প্রকাশ পেয়েছে রিয়াজ মাহমুদের স্ট্যাটাসেও। হুবহু তুলে ধরা হলো-

ছবিঃ ফেইসবুক থেকে নেয়া। নিহত সুমন এর স্মরণে আদাবর থানা ছাত্রলীগ সভাপতির টাইমলাইন স্ট্যাটাস।

 এছাড়াও এলাকার অন্যতম গণ্যমান্য এবং সর্বজন শ্রদ্ধেয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কর্পোরেট ট্রে’নার ফরহাদুল ইসলামের টাইমলাইনও নাড়া দিয়েছে অনেকের হৃদয়ে। তিনি সুমনের এই বিদায়ে যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো-

ছবিঃ ফরহাদুল ইসলামের টাইমলাইনে কালো শার্টে নিহত সুমন।

এলাকাবাসীর ভাষ্যমতে সুমন ছিলেন, সদা হাস্যেজ্জ্বল এবং বন্ধুত্বসুলভ আচরণের অধিকারী। সহপাঠীদের সাথে ছিলেন কোমল হৃদয়ের এবং বড়দের কাছে ছিলেন স্নেহের। সুমনের এমনই এক বড় ভাই তুল্য “হাজী জাকির” নামের একজন রাজনৈতিক ব্যক্তি শোক প্রকাশ করে লিখেছেন- ছবিতে হুবহু তুলে ধরা হলঃ

ছবিঃ স্থানীয় রাজনৈতিক ব্যক্তি হাজী জাকিরের টাইমলাইন থেকে নেয়া।

মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক প্রিন্স মাহমুদ সুমন কক্সবাজার চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া পরবর্তী জানাযা নামায আজ শুক্রবার বাদ জুম্মা মোহাম্মাদিয়া আশরাফুল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে সুমনের জন্য সবার কাছে দোয়া প্রত্যাশা করা হয়েছে।