ছবিঃ ডান দিক হতে অপু উকিল এবং লায়ন জয়া জাহান চৌধুরীসহ অন্যান্য মহিলা লীগ নেতৃবৃন্দ।

গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) নির্বাচনের বাকি কয়েক ঘণ্টা মাত্র। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ঘুড়ছেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল।

আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে ভোটারদের মন গলাতে শুক্রবার যুব মহিলা লীগের এক ঝাঁক নেতাকর্মী নিয়ে বিভিন্ন অলিগলি চষে বেড়াচ্ছেন অপু উকিল।

এসময় অপু উকিলের প্রচারণার সাথে যোগ দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী লায়ন জয়া জাহান চৌধুরীসহ  স্থানীয় আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নির্বাচনী প্রচারণা ফাকে টঙ্গীর বিশ্বজনীন রাধাকৃঞ্চ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করেন অপু উকিল।

ছবিঃ স্থানীয় একটি অনুষ্ঠানে অপু উকিল এবং লায়ন জয়া জাহান চৌধুরীসহ অন্যান্যদের ফটোসেশনের একটি দৃশ্য।

এসময় ভোটারদের উদ্দেশে অপু উকিল বলেন, বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে আরো গতিশীল করতে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান অপু উকিল।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৭ জন মেয়র,২৫৫ জন সাধারণ কাউন্সিলর এবং ৮৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নির্বাচনী মাঠে লড়াই করছেন।