প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পর এবার আপিল বিভাগের দুই বিচারপতি পদত্যাগ করেছেন।

শনিবার (১০ আগস্ট) বিকেলে তারা পদত্যাগপত্র পাঠান বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

পদত্যাগ করা বিচারপতিরা হলেন মো. আবু জাফর সিদ্দিকী ও কাশেফা হোসেন।

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, এই দুই বিচারপতি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।