আন্তর্জাতিক ডেস্ক:

দুবাই ভিত্তিক বিমান পরিবহণ আমিরাতের এয়ারবাস-এ৩৮০ বিমানটি দুবাই থেকে বিরতিহীনভাবে উড়ে নিউজিল্যান্ড পৌঁছে বানিজ্যিক ফ্লাইটের ক্ষেত্রে দীর্ঘতম ফ্লাইটের রেকর্ড সৃষ্টি করেছে।

বিমানটি দুবাই থেকে উড্ডয়নের পর বুধবার নিউজিল্যান্ডের ওকল্যান্ড বিমানবন্দরে অবতরণের আগ পর্যন্ত ১৪ হাজার ২শ’ কিমি দূরত্ব বিরতিহীনভাবে অতিক্রম করেছে। শুধু বিরতিহীন উড়ার ক্ষেত্রেই নয়, সময়ের দিক থেকেও এটা ছিল এগিয়ে।

নিউজিল্যান্ড হেরাল্ড সংবাদ পত্রের তথ্য মতে, ওকল্যান্ড এবং দুবাই ফ্লাইটের ক্ষেত্রে সাধারণত সময় লাগে ১৭ ঘণ্টা ১৫ মিনিট। কিন্তু বিমানটি সময় নেয় ১৬ ঘণ্টা ২৪ মিনিট।