নিজস্ব প্রতিবেদক: সরকারের পতনের দাবিতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, বাম-ডান ও ইসলামী দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য “জাতীয় ঐক্যের” আহ্বান জানিয়েছে বিএনপি। শুক্রবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে, লুন্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে একদফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গনতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি “জাতীয় ঐক্য” গঠনের আহ্বান জানাচ্ছি। আমরা বিএনপি’র নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সকল শরীকদল ও জোট, বাম-ডান সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি ও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি।

Received 3485385778428245

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেল, ‘‘সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারনে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে। শীঘ্রই সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে । জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে।”
প্রসঙ্গত, ২০২৩ সালের জুলাই থেকে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদ, লিভারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, গণফোরাম, পিপলস পার্টি, লেবার পার্টি, এনডিএ, ছাত্র অধিকার সংরক্ষন পরিষদ প্রভৃতি সংগঠন সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করে। ওই সমেয়ে জামায়াতে ইসলামী আলাদাভাবে সরকার পতনের আন্দোলন থাকে। কিছু বাম ও ইসলামী দলের আপত্তির কারণে জামায়াতকে একমঞ্চে উঠেনি বিএনপি। তবে অপরাপর রাজনৈতিক দলগুলো এবং বিএনপিরও বড় একটা অংশ আন্দোলনের সফলতা ঘরে তুলতে জামায়াতকে সঙ্গে নিতে চাপ দিতে থাকে। তবে এবার সেই দ্বিধার দেয়াল ভেঙে জামায়াতকে নিয়েই জাতীয় ঐক্যের ডাক দিলো বিএনপি। বিবৃতিতে পৃথকভাবে জামায়াতে ইসলামীর নাম উল্লেখ করায় বিএনপির জামায়াত নির্ভরতার প্রতিও ইঙ্গিত বলে মনে করছেন অনেকে।