ছবিঃ “টীম ফরহাদ” এর ক্যাপ্টেন ফরহাদুল ইসলাম এবং তাঁর সাথে অন্যান্য সদস্যবৃন্দ।

প্রিয়আলো ডেস্কঃ বরাবরের মতোই  “টীম ফরহাদ” এর অঙ্গ সংগঠন ‘টীম ফরহাদ সোশ্যাল একটিভিস্ট’ ও ‘ড্রিম বাংলাদেশ কেয়ার সোসাইটি’ এর যৌথ উদ্যোগে ড্রিম কেয়ার ইভেন্ট এবারো আয়োজন করতে চলেছে একটি ভিন্ন ধারার ইফতার আয়োজন। চলবে পুরো রমজান মাস জুড়ে। এমন আয়োজনে ইতিমধ্যে সাড়া পড়েছে “টীম ফরহাদ” এর সকল সদস্যদের মাঝে।

প্রথম রোজা থেকেই প্রতিদিন কমপক্ষে ৫০ জন রোজাদারদের জন্য থাকছে এমন মহৎ উদ্যোগের আয়োজন। “টীম ফরহাদ” এর ক্যাপ্টেন এবং কেয়ার সুপার শপ এর সিইও ফরহাদুল ইসলাম জানান, “৫০ জন থেকে পর্যায়ক্রমে আরও বেশী সংখ্যক রোজাদারদের জন্য এ আয়োজন সম্পন্ন করার কথা ভাবছি আমরা”। তবে এক্ষেত্রে বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি। 

এক্ষেত্রে “টীম ফরহাদ” বিভিন্ন স্থানে তাঁদের স্বেচ্ছাসেবীবৃন্দের সমন্বয়ে গঠন করেছে একটি সমন্বয়ক টীম। তালিকাটি বিশেষ কারনে এখানে প্রকাশ করা হলোঃ

প্রধান সমন্বয়কঃ
ঢাকা বিভাগঃ সুমাইয়া সুলতানা- +৮৮০ ১৭৮৮ ৮৯৬ ৬০৬
চিটাগং বিভাগঃ মোস্তফা কামাল বাপ্পী- +৮৮০ ১৮৮১ ৩৭২ ৫৭৭
ময়মসিংহঃ সুহানুর রহমান- +৮৮০ ১৭৬৬ ৫৪৭ ৭৬৯
বরিশালঃ ইলিয়াস মাহমুদ জয়ঃ +৮৮০ ১৯৪৫ ৯৬৯ ৩৪১
রাজশাহীঃ এস আই শাকিল- +৮৮০ ১৭১৫ ৩৬৩ ৮৯৯

সহ-সমন্বয়কঃ
চিটাগং শহরঃ জয়নুল আবেদীন তাওরাত- +৮৮০ ১৮৪৫ ১১৬ ০৬১
সাভারঃ এ আর জসীম- +৮৮০ ১৯৫৬ ৯৯৪ ৮০২
বরিশাল সদরঃ যুবরাজ- +৮৮০ ১৭৮৮ ৬৯৮ ০৮৭
চাদপুর-হাজিগঞ্জঃ ফাহাদ- +৮৮০ ১৭৭৭ ৯২০ ২২৪
কুমিল্লা-চৌদ্দগ্রামঃ সবুজ- +৮৮০ ১৮৮২ ১৩৮ ৮৮০
কুমিল্লা-ভিক্টোরিয়া কলেজঃ তানভীর- +৮৮০ ১৭০৮ ৯১৩ ২০৮

বিঃদ্রঃ আপনি যদি সহ-সমন্বয়ক হতে আগ্রহী হয়ে থাকেন; তাহলে আপনার জীবন বৃত্তান্ত সহ যোগাযোগ করুন, উল্লেখিত প্রধান সমন্বয়কদের যে কারো সাথে।

আয়োজনে এবং সার্বিক ব্যবস্থাপনায়ঃ “টিম ফরহাদ” এর অঙ্গ সংগঠন ‘টিম ফরহাদ সোশ্যাল একটিভিস্ট’ ও ‘ড্রিম বাংলাদেশ কেয়ার সোসাইটি’