
ইদ্রিসুর রহমান: কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা চৌদ্দগ্রাম নিখোঁজের আট দিনেও সন্ধান মিলেনি এক সন্তানের জননী শারমিন সুলতানার।
তিনি জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের ইউসুফ চৌধুরীরর স্ত্রী ও একই গ্রামের প্রবাসী গিয়াস উদ্দিনের প্রথম মেয়ে। তার সন্তান ইসমাইল চৌধুরী, বয়স ছয় বছর। জানা গেছে শারমিন গত ১২.০২.২০১৮ ইং দুপুরে তার মায়ের জন্য ঔষধ কিনতে চৌদ্দগ্রাম বাজারে আসে। তার পর থেকে শারমিন নিখোঁজ।বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোনও।
কোন সন্ধান না পাওয়ায় আজ (১৯-০২-২০১৮) বিকেলে তার স্বামী থানায় একটি সাধারন ডায়রী করেন। কিন্তু থানা থেকে অনুসন্ধানের ব্যাপারে আশানুরূপ কোন ব্যবস্থা নেওয়া হয়নি। আধুনিক পদ্ধতিতে ফোন নাম্বারের সর্বশেষ অবস্থান জানার জন্য অনুরোধ করা হলে, থানা থেকে জানানো হয়; দৈনিক অনেক মানুষ নিখোঁজ হয়, আমারা আসামী ধরবো নাকি মানুষ খুঁজবো?
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানা বা ০১৮১৩৮২৮২৯৪ নাম্বারে অবহিত করতে অনুরোধ করছে তার স্বামী ইউসুফ চৌধুরী।