সোহানুর রহমান: জামালপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উদযাপন করা হয়, আজ (১৪-০২-২০১৮ইং) ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে জামাল পুরে আনন্দ র‍্যালি হয়। আনন্দ র‍্যালিটি অনেক জাঁকজমক পুর্নভাবে শেষ করেন। র‍্যালিতে অংশগ্রহন করেন বিভিন্ন দলের নেতা কর্মীরা।

পৌর সভার মেয়র মির্জা মনি, শহর আওয়ামীলীগ এর নেতা আলহাজ্ব মাসুম রেজা রহীম, সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ সহ জেলা আওয়ামীলীগ এর সভাপতি এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী সহ স্থানীয় সংসদ সদস্য রেজাউল করীম হীরা সহ দলের নেতা কর্মীরা এবং সাধারন জনগন উপস্থিত ছিলেন।

সারাদিন র‍্যালি পালন করেছেন এবং সেই সাথে এক জমকালো কনসার্ট এর আয়োজন করা হয়েছে।

উক্ত কনসার্টে  শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের  অন্যতম কন্ঠ শিল্পী তরুন দের আইকন জেমস সহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।সরকারী আশেক মাহমুদ কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।