সোহানুর রহমান: ফাহিম একটা নাম না, ফাহিম একটা ফুল, ফুল কে বাচাতেই মরিয়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা।

অনেক দিন যাবৎ ফাহিম ক্যান্সারে আক্রান্ত হয়।ফাহিমের খরচ চালাতে তার পরিবার যখন হিমশিম খাচ্ছে ঠিক তখনই চিকিৎসা খরচ যোগানোর জন্য মরিয়া হয়ে উঠে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ছাত্র ছাত্রীরা

তারা ফাহিমের জন্য ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি ফুল বিক্রি করে টাকা যোগানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আসুন আমরা প্রতিটি মানুষ ফাহিমের পাশে এসে দাঁড়াই এবং ভালোবাসা দিবসে আমাদের একটু ভালোবাসা হতে পারে ফাহিম কে বাচানোর উপায়।

১৪ থেকে ১৫  লক্ষ টাকা লাগবে। এ টাকা যোগাতে প্রানপনে চেষ্টা করে যাচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা।তাদের এই প্রচেস্টা কতটুকু সফল হবেন তারা তা নিয়ে চিন্তিত । তবে, প্রিয় আলোকে তারা বলেন,

সমাজের বিত্তবানরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলেই ফাহিমকে খুব দ্রুত সুস্থ্য করা সম্ভব ।