
সোহানুর রহমান: সেল্ফি মিউজিক ভিডিওতে আলোড়ন সৃষ্টি করলো সংগীত শিল্পী সাইফ শুভ। বাংলাদেশে প্রথম সেল্ফি মিউজিক ভিডিও তৈরি করেন (ক্লোজ আপ ওয়ান ২০১৫, ১ম রানার্সআপ খ্যাত তারকা (রাজীব)।
ঠিক তাকে অনুসরন করে ২ বারের মত সেল্ফি মিউজিক ভিডিও প্রকাশ করলো সংগীত শিল্পী সাইফ শুভ। সংগীত শিল্পী সাইফ শুভ এর কাছে জানতে চাওয়া হলে তিনি প্রিয় আলোকে জানান যে, আমার এই সেল্ফি ভিডিও করার পিছনে যাকে আমি অনুসরন করেছি তিনি হলেন রাজীব ভাই।
উনি “তার আমি নদীর ওইপারে থাকি” গানটার সেল্ফি ভিডিও বানাবার পরেই আমার ইচ্ছা হয় বা বেপারটা নিয়ে আমি ভাবি।সেল্ফি ভিডিওর প্রচলন রাজিব ভাই ই বাংলাদেশে প্রথম শুরু করেন।তার পথ অনুসরণ করে এখন ২য় বারের মত আমি বানিয়েছি।
আমার যে গানটি রিলিজ হয়েছে অগ্নিবীণা থেকে ২০১৫ইং ১৪ ফেব্রুয়ারিতে রাজন সাহা ফিচারিং তোমার জন্য ভালোবাসা নামের এলবামটি রিলিজ পেয়েছিলো সেটি হচ্ছে এলবাম “তোমার জন্য ভালোবাসা” গানের নাম “ভালবাসার দিন” কথা : জহির খান, সুর সংগীত : রাজন সাহা।
সংগীত শিল্পী সাইফ শুভ আরো বলেন আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। মোবাইল এখন শুধু কথা বলার যন্ত্র নয়।ইন্টারনেটের সাহায্যে আমরা ইচ্ছে করলে যার যার জায়গা থেকে অনেক ভালো কিছু করে দেখাতে পারি।আমি গানের মানুষ তাই বুদ্ধিটা এইদিকে খাটিয়েছি মাত্র। আশাকরি ভিডিওটি সকলের পছন্দ হবে এবং সবাইকে দেখার অনুরোধ রইলো ।পরিশেষে সবাইকে পহেলা ফালগুন ও বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।