ছবিঃ শিক্ষা উপকরন তুলে দিচ্ছেন রিয়াজ মাহমুদ।

মিজানুর রহমান (মিজান): আগামী ০১ লা ফেব্রুয়ারী’১৮ তে শুরু হতে যাচ্ছে এস.এস.সি পরীক্ষা। পরীক্ষা উপলক্ষে অংশগ্রহণকারী অর্ধ-সহস্রাধিক পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার শিক্ষা উপকরন বিতরণ করেন, আদাবর থানা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ।

এ সময় পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। তাঁর এ দৃষ্টান্ত স্থাপনকারী উদ্যোগে অন্যান্য সাধারন শিক্ষার্থীদের মাঝেও উৎসবের আমেজ বিরাজ করছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় যুবলীগ এবং আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, আদাবর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদের উদ্যোগে আদাবর থানাধীন ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং আদাবর থানার ৩০ এবং ১০০ নং ওয়ার্ড এলাকার ছাত্রলীগের কর্মীসহ  প্রায় পাঁচ শতাধিক এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।

ছবিঃ পরীক্ষার্থীদের সফলতা কামনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করছেন রিয়াজ মাহমুদ।

একপর্যায়ে পূর্বনির্ধারিত তালিকানুযায়ী বাড়ি বাড়ি গিয়ে বিতরণ কেন্দ্রে অনাগত পরীক্ষার্থী/অভিভাবকের হাতে শিক্ষা উপকরন এবং ফুলেল শুভেচ্ছা তুলে দেয়া হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের নেতারাও তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য বিশেষ আহবান জানিয়েছেন এলাকার অনেকেই।

শিক্ষা উপকরন  বিতরণ কর্মসূচী শেষে, ঢাকা-১৩ আসনের এম.পি এবং আওয়ামীলীগের “যুগ্ম সাধারণ সম্পাদক” জাহাঙ্গীর কবির নানকের স্নেহধন্য “রিয়াজ মাহমুদ” এই প্রতিবেদককে জানান, “এমন মহৎ সামাজিক কাজে সবসময় উৎসাহ ও সহযোগীতা প্রদান এবং অনুপ্রেরণা যুগিয়েছেন, বৃহত্তর মোহম্মদপুর- আদাবর ও শেরে-ই বাংলা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আদাবর থানা যুবলীগের আহবায়ক আরিফুর রহমান তুহিন ভাই”।

রিয়াজ মাহমুদ আরও বলেন, “আমি মনে করি এতে এলাকার ঝরে পড়া শিক্ষার্থীদের মাঝে পরীক্ষায় অংশগ্রহণের মাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। আমার এ কাজে থানা, ওয়ার্ড এবং ইউনিটের যে সকল ছাত্রনেতারা সাহায্য করেছেন তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সকল পরীক্ষার্থীর সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি”।