আব্দুল্লাহ আল মামুন: সুন্দর স্বপ্নকে কিভাবে প্রয়োজনীয় সুশিক্ষার মাধ্যমে সুযোগে পরিণত করা যায় তা জানাতে ২৮ জানুয়ারি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী তোলারাম সরকারি কলেজে হয়ে গেলো ‘ড্রিম ডিভাইজার টিম’ এর বিশেষ পরিবেশনা।

এ উপলক্ষে ওইদিন সকাল ১০ টায় ‘সুশিক্ষায় স্বপ্নবুনন’ আড্ডার আয়োজন করে প্ল্যাটফর্মটি। প্রতিবারের মতো এ আয়োজনেও সহযোগিতা করেছেন টাইমেক্স গ্রুপের চেয়ারম্যান ও আইকন স্পিকার সৌরভ আল জাহিদ।

প্রধান অতিথি হিসেবে ছিলেন সরকারী তোলারাম কলেজের অধ্যক্ষ, জনাব মধুমিতা চক্রবর্তী । এছাড়াও অতিথি হিসেবে ছিলেন মো: ওয়াজেদ কামাল, বিভাগীয় প্রধান, নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজ, নারায়ণগঞ্জ, মোহাম্মদ মাহফুজুর রহমান সরকার, সহকারী অধ্যাপক, নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজ, ইসরাত জাহান উর্মী, সহকারী অধ্যাপক, সরকারি তোলারাম কলেজ এবং
ডা: ফরহাদ আহম্মেদ জেনিথ।

অনুষ্ঠানে স্বপ্নবান-সফলরা গল্পের মাধ্যমে প্রাণবন্ত করতে শুনিয়েছেন তাদের স্বপ্ন পূরণের কথা, শুনেছেন সবার স্বপ্নের কথাও।

‘সুশিক্ষায় স্বপ্নবুনন (জেলা আড্ডা- নারায়ণগঞ্জ, তোলারাম সরকারি কলেজ) নিয়ে ড্রিম ডিভাইজার কো-ফাউন্ডার এবং সিইও ফাতিহা তাসনীম বলেন, ‘আমাদের উদ্ভাবিত মডেল স্বপ্ন-সুশিক্ষা-সুযোগ’ এর মাধ্যমে একজন মানুষ সুন্দর স্বপ্ন দেখার পাশাপাশি, কিভাবে সুশিক্ষার মাধ্যমে সুযোগে রূপান্তর করতে পারে, তা নিয়েই আমি ও আমার ড্রিম ডিভাইজার টিম কাজ করছি। আমরা একই সাথে অনলাইন ও অফলাইনে সবার স্বপ্ন পূরণের সহযোগী হতে চাই। আপনি চাইলেই অনলাইনে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। ফেসবুক, টুইটার, ইউটিউবে ড্রিম ডিভাইজার পেইজ ও চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সুন্দর সুশিক্ষার ভিডিও দেখুন। এবং আপনার নিজস্ব কিছু ভিডিও আমাদের সাথে শেয়ারও করতে পারেন। এছাড়াও ড্রিম ডিভাইজার এর ‘স্বপ্নের সন্দেশ’ এ ইতিবাচক যেকোন লেখা পাঠাতে – shopnersondesh@gmail.com এ ইমেইল করতে পারেন- অথবা স্বপ্নের সন্দেশ এর ফেসবুক পেইজের ম্যাসেজেও আপনার লেখা পাঠাতে পারেন। এতে করে যেমন নিজের মেধাচর্চা হয় তেমনি নিজের বহিঃপ্রকাশ ও করা হয়। আমরা বিশ্বাস করি- আপনি, আমি ও সবাই মিলে এভাবেই হবে ‘সুশিক্ষায় স্বপ্নবুনন’। ড্রিম ডিভাইজার পেইজ লিঙ্ক: https://www.facebook.com/dreamdeviser/