ফয়সাল মাহমুদ: প্রিয় আলো: তুরাগ নদীর তীরে গড়ে ওঠা সবার খুব পরিচিত প্রতিষ্ঠান তালতলা মেডিকেল বা ইস্ট ওয়েস্ট মেডিকেলের অন্যতম আরেকটি প্রতিষ্ঠান আপডেট ডেন্টাল কলেজ, দেখতে দেখতে ১১ তম বছরে পদার্পণ করলো অর্থাৎ ১১ তম ব্যাচ শুরু হতে যাচ্ছে আর তাদেরকেই আজ (২৭-০১-২০১৮) বরণ করে নিল প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক এবং অধ্যায়নরত ছাত্র-ছাত্রীরা।

নবীনবরণ অনুষ্ঠান শুরুতেই পবিত্র কুরআন তেলায়াতের মাধ্যমে শুরু হয়। পবিত্র কুরআন তেলায়াত করেন আপডেট ডেন্টাল কলেজের ১০ ব্যাচের ছাত্র মো: ছামি আজাদ।

তার পরপরেই উক্ত অনুষ্ঠানের সভাপতি, আপডেট ডেন্টাল কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় নবাগত ছাত্র-ছাত্রীদেরকে শপথ বাক্য পাঠ করান। এবং আপডেট ডেন্টাল কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল কাদের (রুবেল) স্যার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সকল বিভাগের শিক্ষকদের পরিচয় করিয়ে দেন এবং নবাগতদের সিলেবাস সম্পর্কে ধারণা প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সম্মানিত সভাপতি প্রফেসর ডা: আবুল কাশেম স্যার, সেক্রেটারি প্রফেসর ডা: হুমায়ন কবির বুলবুল স্যার, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: আবুল কালাম বেপারী স্যার, আপডেট ডেন্টাল কলেজের সম্মানিত চেয়ারম্যান উলফাত জাহান মুন ম্যাম এবং বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।

একে একে প্রত্যেকেই নতুনদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন, শুরেতেই ডেন্টাল সোসাইটির সম্মানিত সভাপতি প্রফেসর ডা: আবুল কাশেম স্যার বলেন, আজ আমি সত্যিই খুব আনন্দিত ও গর্বিত, কারণ হল ২০১৩ সাল থেকে শুরু করা সংগ্রাম ২০১৮ তে এসে আমি সফল হয়েছি আর সেই সংগ্রাম হল বি.ডি.এস কোর্স ৫ বছর করা এবং আমি সেটা করেছি| তিনি আরো বলেন, ডেন্টিস্টদের এখন আর চাকুরীর জন্য চিন্তা করতে হবে না কারণ আমরা এক হাজারেরও বেশি কর্মক্ষেত্র সৃষ্টি করেছি।

অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য পেশ করেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: আবুল কালাম বেপারী স্যার, তিনি বক্তব্যের শুরুতেই উপস্থিত অভিবাবকদের ধন্যবাদ দিয়ে বলেন, আপনারা খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। আর সেটি হল আপনাদের সন্তানদেরকে ডেন্টিষ্টির মত এত সুন্দর একটা প্রফেসনে নিয়ে এসেছেন তাও আবার আপডেট ডেন্টাল কলেজে। প্রাইভেট মেডিকেলের মধ্যে অন্যতম সেরা একটা মেডিকেল হল এই আপডেট ডেন্টাল কলেজ।

তিনি তার বক্তব্যের এক পর্যায়ে একটু হতাশ হয়ে বলেন আমাদের (ডাক্তারদের) দোষ সবচেয়ে বেশি, আমরা (ডাক্তাররা) ভিজিট নেই ঠিকই কিন্তু রোগীর সাথে ভালো আচরণটুকুও করিনা এটা আসলেই দুঃখ জনক। আমি আশা করবো তোমরা যারা নামের পাশে ডা: যোগ করবা এই নামের সুবিচার করবা এবং একজন সুচিকিৎসক হবা।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য পেশ করেন আপডেট ডেন্টাল কলেজের সম্মানিত চেয়ারম্যান উলফাত জাহান মুন ম্যাম।তিনি বলেন, আপডেট ডেন্টাল কলেজের ছাত্র-ছাত্রীরা শুধুমাত্র পড়াশুনায় নয় অন্যান্য সকল ভালো এবং সামাজিক কাজের সাথে জড়িত থাকে এসময় তিনি উদাহরণ হিসিবে বলেন, আমাদের কলেজের ছাত্র ওসামা বিন নুর রানী এলিজাবেথের কাজ থেকে পুরষ্কার গ্রহণ করেন তাও আবার লুঙ্গি আর পাঞ্জাবি পড়ে এটা আমাদের জন্য যেমন গৌরবের তেমনি দেশের জন্যও অনেক সম্মানের।

সবশেষে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য পেশ করেন আপডেট ডেন্টাল কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়।

আর পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা: মো: রাইহানুল হাসান শিশির এবং তার সাথে ছিলেন ১০ম  ব্যাচের ছাত্রী ফাইজা সাদিয়া ।