ফয়সাল মাহমুদ: প্রিয় আলো: ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ।

মিরপুর শের-ই  বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথমে টসে জয় লাভ করে ফিল্ডিং করেন বাংলাদেশ দল, প্রত্যেকের নিয়ন্ত্রিত বোলিংয়ে পুজিটা বেশি করতে পারেনি জিম্বাবুয়ে মাত্র ১৭০ রান করে ১ ওভার হাতে রেখেই অল আউট হন।

জিম্বাবুয়ে দলের হয়ে সিকান্দার রাজা একমাত্র হাফ সেঞ্চুরি করেন বাকি কেউই নামের প্রতি সুবিচার করতে পারেনি। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ৩ টি, রুবেল এবং কাটার মাস্টার মুস্তাফিজ নেন ২ টি করে উইকেট|

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন অনেক দিন পর দলে ফেরা এনামুল হক বিজয় এবং তামিম ইকবাল তবে, বেশিক্ষণ টিকতে পারেননি এনামুল মাত্র ১৯ রান করে সাজ ঘরে ফিরেন তিনি।

তারপরে তামিম ইকবালের সাথে জুটি বাধেন সাকিব আল হাসান, সিকান্দার রাজার বলে এলবিডব্লিউর ফাদে পরে তিনিও আউট হয়ে যান। তবে আর কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদশের। তারপরে ব্যটিংয়ে আসেন মুশফিকুর রহিম তার সহযোগিতায় জয়ের দরজায় পৌঁছে যান বাংলাদেশ।তামিম ইকবাল করেন ৮৪ রান। ম্যান অব দ্যা ম্যাচ হন সাকিব আল হাসান।