
ফয়সাল মাহমুদ:প্রিয় আলো: টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৩ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে। আগামী কাল (রোববার) বেলা ১১টায় ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ।
ইজতেমা মাঠের মুরব্বি মো. গিয়াস উদ্দিন আহমেদ জানিয়েছেন, রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জোবায়ের।
শনিবার দুপুরে পুলিশ কন্ট্রোল রুমের সামনে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন,বিশ্ব ইজতেমায় মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিদের সুবিধার্থে শনিবার দিবাগত রাত ১২টা থেকে ইজতেমা মাঠসংলগ্ন ঢাকার আব্দুলাহপুর, আশুলিয়ার কামাড়পাড়া, গাজীপুরের ভোগড়া বাইপাস ও টঙ্গীর নিমতলী পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে ।
তবে, মুসল্লিদের সুবিধার্থে ভোগড়া বাইপাস ও নিমতলী থেকে ইজতেমা মাঠ পর্যন্ত ১৫টি শাটল বাস মুসল্লিদের আনা-নেওয়ার জন্য চলাচল করবে।