ক্রীড়া প্রতিবেদকঃ প্রায় আট বছর পর বাংলাদেশের মাটিতে খেলবে জিম্বাবুয়ে। বিপিএল এর কল্যাণে শ্রীলঙ্কানদের কন্ডিশন কোন সমস্যা হওয়ার কথা নয়। এদিকে বাংলাদেশের টপ অর্ডার থেকে শুরু করে মাশরাফি পর্যন্ত দারুন ফর্মে। বিশেষত মাশরাফির ‘বিপিএল ঝলক’ দেখার পর এবার ওয়ানডেতেও মাশরাফির সেই ধারাবাহিকতা দেখার জন্য মুখিয়ে থাকবে ক্রিকেট প্রেমীরা। আসুন দেখে নেই আসন্ন ত্রিদেশীয় লড়াইয়ের সময়সূচী-
আড়াইটার পরিবর্তে এখন ম্যাচগুলো শুরু হবে দুপুর ১২টায়। মূলত শীতের প্রকোপ, কুয়াশা ও শিশিরের বিষয়টি মাথায় রেখেই সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
ত্রিদেশীয় সিরিজ খেলতে ১০ জানুয়ারি জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসবে। ১৩ জানুয়ারি আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এদিন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।
একদিন পরেই ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। এরপর ১৭, ১৯, ২১, ২৩, ২৫ জানুয়ারি হবে সিরিজের বাকি ম্যাচগুলো। ২৭ জানুয়ারি হবে ফাইনাল। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়। ভেন্যু- মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
ত্রিদেশীয় সিরিজের পরিবর্তিত সময়সূচি :
তারিখ |
মুখোমুখি |
সময় |
ভেন্যু |
১৫ জানুয়ারি ২০১৮ |
বাংলাদেশ–জিম্বাবুয়ে |
দুপুর ১২টা |
মিরপুর |
১৭ জানুয়ারি |
শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে |
দুপুর ১২টা |
মিরপুর |
১৯ জানুয়ারি |
বাংলাদেশ-শ্রীলঙ্কা |
দুপুর ১২টা |
মিরপুর |
২১ জানুয়ারি |
শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে |
দুপুর ১২টা |
মিরপুর |
২৩ জানুয়ারি |
বাংলাদেশ-জিম্বাবুয়ে |
দুপুর ১২টা |
মিরপুর |
২৫ জানুয়ারি |
বাংলাদেশ-শ্রীলঙ্কা |
দুপুর ১২টা |
মিরপুর |
২৭ জানুয়ারি |
ফাইনাল |
দুপুর ১২টা |
মিরপুর |