ক্রীড়া ডেস্কঃ দেখতে দেখতে শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট তথা বিপিএলের পঞ্চম আসর। সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে লিগ পর্বের খেলা। শেষ চারে জায়গা করে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। বৃহস্পতিবার কোনো খেলা নেই। শুক্রবার হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। একদিন বিরতি দিয়ে রোববার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। আর ১২ ডিসেম্বর হবে ফাইনাল।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দুপুর ২টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। আর সন্ধ্যা ৭টায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।
বিপিএলের শেষ চারের সময়সূচি :
তারিখ |
ম্যাচ |
মুখোমুখি |
সময় |
ভেন্যু |
৮ ডিসেম্বর, শুক্রবার |
এলিমিনেটর |
খুলনা টাইটান্স
|
দুপুর ২টা |
মিরপুর |
৮ ডিসেম্বর, শুক্রবার |
১ম কোয়ালিফায়ার |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
|
সন্ধ্যা ৭টা |
মিরপুর |
১০ ডিসেম্বর, রোববার |
২য় কোয়ালিফায়ার |
এলিমিনেটর জয়ী
|
সন্ধ্যা ৬টা |
মিরপুর |
১২ ডিসেম্বর, মঙ্গলবার |
ফাইনাল |
১ম কোয়ালিফায়ার জয়ী
|
সন্ধ্যা ৬টা |
মিরপুর |