খাগড়াছড়ির মহালছড়িতে ইউপিডিএফের ২ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় মহালছড়ির দূরছড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রবি কুমার চাকমার (৪৫) নাম জানা গেছে। পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে।

এ বিষয়ে ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার সময় আমাদের তিনজন ছিলেন। দুজনকে হত্যা করা হয়েছে। অপরজন এখনও নিখোঁজ।

ঘটনার জন্য প্রতিপক্ষ সংস্কারপন্থীদের দায়ী করেন এ ইউপিডিএফ সংগঠক।