ছবিঃ তাসমিনা অরিন

বিনোদন ডেস্কঃ  ক্লোজ আপ ওয়ানে বাজিমাত করা কণ্ঠ শিল্পী ” তাসমিনা অরিন ” এর জন্মদিন আজ। বাংলা গানের সুরের জগতে এনেছেন ভিন্নমাত্রা, শ্রুতিমধুর তাঁর গাওয়া গানের জগতে ইউটিউবেই ভক্তের সংখ্যা অর্ধকোটি পেরিয়েছে অনেক আগেই! এর মধ্যে “না বলা কথা-০১ ” এর দর্শক ভিউ সাড়ে তিন মিলিয়ন এবং “না বলা কথা-০২” ছয় মিলিয়ন ছাড়িয়েছে! এবারের জন্মদিনে নতুন কোন চমক না থাকলেও খুব শীঘ্রই আসছে দর্শক-শ্রোতাদের জন্য চমৎকার চমক।

অরিনের পরিবারেরই একজনের পৃথিবীর মায়া ছেড়ে চিরনিদ্রায় শায়িত হওয়ার কারনে এ বছর তিনি নিজে থেকেই তেমন কোন আয়োজন করেননি বলে জানা যায়। প্রিয়আলো’র মাধ্যমে তিনি সবার সকল ভক্ত-শ্রোতাকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, বরাবরের মতোই বেছে বেছে গান গাওয়া এই শিল্পী “এর বেশী ভালোবাসা যায় না” এবং “না বলা কথা’র” মতো সুপার হিট গানের পর  রবিউল ইসলাম জীবনের কথায় এবং রাফি মুহাম্মদের সুর-সংগীতায়োজনে “জীবন আমার ধন্য হলো তোমার প্রেমে পড়ে ” নামের রোমান্টিক এই গানটি গেয়ে ইতিমধ্যে দর্শক-শ্রোতা মহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন। সঙ্গীত প্রেমীরা মনে করেন, “এই গুণী শিল্পীর এভাবে সঙ্গীতের সাথে নিজের জীবনকে মানিয়ে নেয়াটা তাঁকে ইতিহাসে অমর হয়ে থাকতে সহায়তা করবে”।

 

এই জনপ্রিয় সঙ্গীত শিল্পীর জন্মদিনে “প্রিয়আলো” পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি- জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন।