বিরোধী দল কারা হবে তা সংসদ সদস্যদের শপথ নেয়ার পর জানা যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নির্বাচনে জয়ী হবার পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, স্বতন্ত্রদের অবস্থান ঠিক হবার পর জানা যাবে কারা বিরোধী দল হবে। স্বতন্ত্ররা যদি আওয়ামী লীগে আসতে চান তাহলে আসতে পারবেন।
কাল যারা শপথ নিতে পারবেন না, তারা নিয়ম অনুযায়ী পরে নিতে পারবেন বলেও জানান আইনমন্ত্রী।