রাজধানীতে ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার সকালে সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁও মনিপুরী পাড়া বাচা ইংলিশ মিডিয়াম স্কুলে ভোট প্রদান শেষে তিনি এ কথা বলেন।

ভোটার উপস্থিতির বিষয়ে তিনি বলেন, সকালের দিকে উপস্থিতি কম থাকলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। ঢাকার ভোটাররা মাইগ্রেশন হয়েছে। গণপরিবহন চালু রাখা হয়েছে এ কারণে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নাশকতার বিষয়ে মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসতে না পেরে অগ্নিসন্ত্রাস করছে। গত ২৪ ঘণ্টায় ২১টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে। ট্রেনে গান পাউডার মারছে। বাসে আগুন দিচ্ছে। ভোটকেন্দ্রে হামলা করছে। মানুষকে পুড়িয়ে মারছে।