ফ্রান্সের ট্রফি দেস চ্যাম্পিয়ন্সে শিরোপা নির্ধারণী ম্যাচে জয় পেয়েছে পিএসজি। তুলুজকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরাসি জায়ান্টরা।
গতকাল বুধবার পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেস-এ খেলতে নেমে ম্যাচের ৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন পিএসজির দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার লি কেং-ইন।
ম্যাচের ৪৪তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ডি-বক্সের ভেতর কোনোকুনি শটে স্কোরলাইন ২-০ করেন তিনি। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
তবে দ্বিতীয়ার্ধে নেমে আর কেউ গোল করতে পারেনি। ফলে ২-০ গোলে জয় নিয়েই শিরোপা ঘরে তুলে নেয় পিএসজি।