আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের নির্বাচনের দায়িত্বে থাকা সাঘাটা ও ফুলছড়ির ইউএনও এবং ওসিদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।
এর আগে ওই আসনে নির্বাচনে দায়িত্ব পালনে কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ এনে রিট করেন স্বতন্ত্রপ্রার্থী ফারজানা বুবলী।
ফারজানা বুবলী সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মেয়ে।
গাইবান্ধা-৫ আসনে নৌকার প্রার্থী ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।