বছরের প্রথমদিনেই ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। এর পরপরই দেশটির পশ্চিম উপকূলের বিস্তৃত অংশে একটি বড় সুনামির সতর্কতা জারি করেছে কতৃপক্ষ । খবর জাপান টাইমসের।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সুনামির সতর্কবার্তায় ইশিকাওয়া, নিগাটা, তোয়ামা এবং ইয়ামাগাটা প্রিফেকচারের উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ইশিকাওয়াতে নোটো উপদ্বীপে ৫ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোর ৪ টা মিনিটের দিকে আনামিজু শহর থেকে ৫২ কিলোমিটার দূরে এই ভূমিকম্পটি আঘাত হানে।

জাপানের টেলিভিশন এনএইচকে’র প্রতিবেদনে বলা হয়েছে, ইশিকাওয়া জেলার ওয়াজিমা শহরের উপকূলীয় অঞ্চলে ইতোমধ্যে ৩ ফুট উঁচু জলচ্ছাস পরিলক্ষিত হয়েছে এছাড় এ অঞ্চলে আবারও ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করা হয়েছে।